Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে মিউজিশিয়ান রাতুল  

আজ ২৭ জুলাই মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন।  

সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুই যুগ ধরে বাবার স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন জসিমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম না লিখিয়ে তারা কাজ করছেন সংগীতজগতে।

তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওনড’ ব্যান্ডের সঙ্গে। আর রাতুল দেশের অন্যতম আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ওনড’ এর অন্যতম মুখপাত্র ছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি
0
Share