Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

প্রায় ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় । গতকাল মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন বাসন্তী দেবী।

প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘এক্স’–এ দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

প্রয়াত জ্যেষ্ঠ অভিনেত্রীর প্রয়াণে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ভারতের বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘একদিকে হয়তো ভালোই হয়েছে। যা অসহনীয় কষ্ট পাচ্ছিলেন, তার থেকে বেঁচে গেলেন। আসলে এত প্রাণপ্রাচুর্যে ভরা মানুষ ছিলেন, এত স্নেহ করতেন, খুব ভালবাসতেন। আমার সঙ্গে যোগাযোগ ছিল ফোনেই। বেশ কয়েক মাস তাঁর সঙ্গে দেখা হয়নি, কিন্তু ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। কী বলব আর, ভীষণ খারাপ লাগছে। “গীতা এলএলবি” ধারাবাহিকের শুটিংয়ে কত মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, সেসব মনে পড়ছে।’  

মঞ্জরী অপেরা

বাসন্তী চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও করেছেন অভিনয়। পরবর্তী সময়ে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্তের ছবিতেও দেখা গেছে তাকে। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, এসব ছবিতে ছিল তার গুরুত্বপূর্ণ উপস্থিতি। ছোট পর্দায় ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

‘ঠগিনী’

গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি । সেই ধারাবাহিকেই শেষবার দেখা গিয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share