Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

মনিকা বেলুচ্চিরূপে নেট দুনিয়া মাতালেন পূজা  

লোকেশ কানাগরাজ পরিচালিত ও বহুল আলোচিত তামিল ছবি ‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত। আছেন নাগার্জুন, শ্রুতি হাসান, পূজা হেগড়ে, উপেন্দ্র। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের আমির খানকেও।

ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি

তবে এরই মধ্যে আলোড়ন ফেলেছে ছবিটির দ্বিতীয় গান ‘মনিকা’। ১২ জুলাই প্রকাশিত হয়েছে গানটি। এই গানের নামকরণ করা হয়েছে ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চির নামানুসারে। গানে মনিকারূপে হাজির হয়েছেন পূজা হেগড়ে। পূজার আবেদনময় উপস্থিতি নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।

তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলায়ও প্রকাশ করা হয়েছে। প্রকাশের প্রথম দিনেই ইউটিউবে কোটি ভিউ ছাড়িয়েছে তামিল ভার্সনটি। জানা গেছে, গানটি মনিকা বেলুচ্চিকে ট্রিবিউট দিতেই তৈরি করা হয়েছে।

মজার বিষয় হচ্ছে, ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম দেবা, মনিকা বেলুচ্চির মেয়ের নামও দেবা।

ভারতের সবগুলো বড় ইন্ডাস্ট্রিতেই কাজ করেন পূজা। বলিউডে হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং থেকে দক্ষিণ ভারতের প্রভাস, থালাপতি বিজয়, সুরিয়া—সব বড় তারকার সঙ্গেই জুটি বেঁধেছেন। কমবেশি সব ইন্ডাস্ট্রিতেই সফল হয়েছেন। তবে ‘মনিকা’ গানটি তার সাফল্যের খাতায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে হচ্ছে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share