Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

ভূমিকে নিজেই ফোন করেন শাহরুখ

ছবি: ফেসবুক

একসাথে কাজ না করায় শাহরুখ খানের সাথে কখনও খুব একটা কথা হয়নি ভূমি পেড়নেকারের। তাই হঠাৎ শাহরুখ খানের কল পেয়ে উচ্ছ্বাস দাবিয়ে রাখতে পারেননি এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ভূমি জানান, ‘আমার নতুন ছবি ‘ভক্ষক’ প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। যে দিন শুটিং শেষ হলো। শুটিং শেষ হওয়া উপলক্ষে একটা গেট-টুগেদার পার্টি হওয়ার কথা। হঠাৎ শাহরুখ স্যার আমাকে কল করেন। সবাই তো জানে, তিনি কত বড় মনের মানুষ। তিনি শুধু আমাকে ধন্যবাদ জানানোর জন্য কল করেছিলেন। আমার তখন মনে হচ্ছিল, শাহরুখ খান আমাকে ধন্যবাদ জানাচ্ছেন!? তবে ফোন কলের বিশেষ চমক ছিল শাহরুখ স্যার নিজে আমায় তার সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন। জানতে চেয়েছিলেন আমি তার সাথে কাজ করতে কিনা? অবশ্যই হ্যাঁ বলেছি। কারন শাহরুখ খানের সাথে কাজ করা আমার ছোট বেলা থেকেই সবচেয়ে বড় বড় ইচ্ছা গুলোর একটি।’

ভূমি আরও জানান, ‘ভক্ষকের ট্রেইলারে আমার অভিনয়ের প্রশংসা করে, শুভকামনাও জানিয়েছেন শাহরুখ স্যার।’

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ভূমি ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব, সাই তামাঙ্করসহ আরও অনেকে। আগামী ৯ ফেব্রুয়ারি ওটিটি-তে মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’
0
Share