Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ভারতে ৫০০টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে ‘মুজিব’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর গেল ২৭ অক্টোবর ভারতেও মুক্তি পেয়েছে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি ‘মুজিব: একটি জাতির রূপকার’। একযোগে ভারতের

পাঁচ শতাধিক হলে মুক্তি পেয়েছে মুজিব।

কখনও বাংলাদেশের অথবা যৌথ প্রযোজনার আর কোনও ছবি ভারতের এত সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি। নিঃসন্দেহে এটি একটি নতুন ইতিহাস।

বিএফডিসি’র গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, শুক্রবার থেকে চলতি সপ্তাহজুড়ে ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির। এরমধ্যে মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে, কলকাতায় ১০০টি এবং দিল্লির ৭৫টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এভাবে মুক্তির প্রথম সপ্তাহেই ভারতের মোট ১২টি অঞ্চলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরের ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’।

বর্তমানে দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। শ্যাম বেনেগাল নির্মিত সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়াও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share