Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ভাগ্যশ্রীর হতভাগ্য কপালে ১৩টি সেলাই

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী পিকলবল খেলতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় কপালে মারাত্মক চোট পেয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং সেখানে মোট ১৩টি সেলাই পড়েছে। অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর শেয়ার করেছেন।

তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তার কপালে ব্যান্ডেজ বাঁধা এবং ভ্রুয়ের কাছে গভীর ক্ষত হয়েছে। তবে, হাসিমুখে ছবিতে ধরা পড়া দেখে বোঝা যায় যে তিনি এখন খানিকটা সুস্থ।

পিকলবল একটি শক্তিশালী খেলা, এবং খেলায় সতর্ক না হলে যে কারও বিপত্তি হতে পারে। ভাগ্যশ্রীও খেলতে গিয়ে এর শিকার হয়েছেন। যদিও, ভাগ্যশ্রী অল্পের জন্য তার চোখে গুরুতর আঘাত পেতে বাঁচেন।

এই খবরের পর ভাগ্যশ্রীর অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই তাকে পরামর্শ দিয়েছেন, “ভবিষ্যতে খেলার সময় আরও সতর্ক থাকবেন।”

ভাগ্যশ্রী বলিউডে তার ক্যারিয়ারের জন্য বেশ পরিচিত। ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয়ের পর তিনি দর্শকদের কাছে ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ তকমা পেয়েছিলেন। এরপরেও নানা প্রজেক্টের অফার পেয়েছিলেন তিনি, কিন্তু সালমান খানের নায়িকা হওয়ার পর প্রযোজক এবং পরিচালকদের সব অফার ফিরিয়ে দেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share