Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

ভাইরাল চ্যাটিং নিয়ে নির্মাতা বান্নাহর জবাব

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ | ছবি: ফেসবুক

সম্প্রতি সামাজিক মাধ্যমে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর নামে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সে থেকে শুরু হয় বান্নাহকে নিয়ে নানান সমালোচনা। কারণ, সেই স্ক্রিনশটগুলোতে যৌন সম্পর্কের আপত্তিকর নানা বর্ণনা দেখা যায়।

কেউ কেউ এটাকে ফেইক বলে দাবি করলেও অনেকে আবার সেই ফাঁস হওয়া কথাগুলোকে কেন্দ্র করে বান্নাহর বলেই রায় দিচ্ছেন। এমন অবস্থায় শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট নিয়ে কথা বলেন বান্নাহ।

বান্নাহ বলেন, ‘আমাকে নিয়ে কিছু রিউমার ছড়িয়েছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে। মানুষ জিজ্ঞাসা করছে, বান্নাহ ভাই এটা কি আপনি? আবার যারা আমাকে চেনেন, আমাকে ধারণ করেন, তারা আবার বলছেন, এটা আপনি হতেই পারেন না। আপনার পার্সোনালিটির সাথে এটা যায়না।’

তিনি আরো বলেন, ‘এর আগেও ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ে বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই। এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে। আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে।’

বান্নাহ যোগ করেন, ‘যে আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যাবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাইনা।  আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেড়ে দেবো। আমি নিজেই নিজেকে শাস্তি দেবো।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share