Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

‘ব্যর্থ প্রেম বিষয়ক’ উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ

বাপ্পারাজ | ছবি: গুগল

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। মজার ছলে অনেকেই উপদেষ্টা পদ নিয়ে নিয়মিত হাসি-ঠাট্টা আর ট্রলে মেতেছেন। শোবিজের তারকাদেরকে নিয়েও মজা করে দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন উপদেষ্টা পদ। যা নজর এড়ায়নি অভিনেতা বাপ্পারাজের।

সম্প্রতি ইয়ার্কি নামের একটি ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে। যা নেটদুনিয়ায় অনেক বেশি সাড়া ফেলেছে। সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্ডটি শেয়ার করেছেন বাপ্পারাজ নিজেই। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।’

বাপ্পারাজের পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

সেই পোস্টের কমেন্ট বক্সে অভিনেতা সোহেল রানা লিখেছেন, ‘আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই, মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে।’

এছাড়াও সেই পোস্টে সেলাই মেশিন বিষয়ক উপদেষ্টার খেতাব দেওয়া হয়েছে চিত্রনায়িকা শাবানাকে। আর অভিনেতা জসিমকে লটারি বিষয়ক উপদেষ্টা, জায়েদ খানকে ডিগবাজি বিষয়ক উপদেষ্টা, শাকিব খানকে বিবাহ বিষয়ক উপদেষ্টা, ডিপজলকে পাটখেত বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share