Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ব্যবসায়ীদের প্রতি ফারুকীর আহ্বান

মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: ফেসবুক

সমসাময়িক বিভিন্ন বিষয়ে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত পোষণ করে থাকেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পতনের দাবি থেকে শুরু করে, নতুন সরকার গঠন- সব বিষয়েই কথা বলেছেন তিনি। এবার আন্দোলনে আহতদের প্রসঙ্গ তুলে ব্যবসায়ীদের প্রতি নতুন এক আহ্বান জানালেন ফারুকী।

১৮ আগস্ট একটি স্ট্যাটাস পোস্ট করে ফারুকী লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহবান আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করেন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’

মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

নির্মাতা যোগ করেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করেন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। করে সেটা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন।’

সবশেষে ফারুকী আশা করছেন এই উদ্যোগে সরকার সংশ্লিষ্টরাও সহায়তা করবেন। কেননা, ‘হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share