Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বেলা চাও, আলো দাও’ গাইলেন সায়েরা রেজা

‘বেলা চাও, আলো দাও’ শিরোনামে নতুন গান গাইলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। আদিব কবিরের আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায়।

বেলা চাও মূলত একটি প্রতিবাদী ও বিপ্লবী গান। উনিশ শতকের ইতালির নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, অতিরিক্ত শ্রমঘন্টাসহ নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গানটির আবির্ভাব।
ইতালিয়ান ভাষায় ‘বেলা’ শব্দের অর্থ সুন্দরী, ‘চাও’ শব্দের অর্থ বিদায়। পরবর্তী সময়ে গানটি ইতালিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান সংগীত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, হিটলার-মুসোলিনির অত্যাচারের বিরুদ্ধে গানটি ব্যাপকভাবে গাওয়া হয়। কালক্রমে ‘বেলা চাও’ হয়ে ওঠে বিপ্লব ও প্রতিবাদের ভাষা। এটি সারা বিশ্বে ফ্যাসিবাদীর বিরুদ্ধে স্বাধীনতা এবং প্রতিরোধের সংগীত হিসেবে ব্যবহার করা হয়। গানটি এ পর্যন্ত ৪৮টি ভাষায় গাওয়া হয়েছে।
গানটি নিয়ে শিল্পী সায়েরা রেজা বলেন, ‘গানের কথায় বিপ্লবী ভাবাবেগ ও বর্তমান সময়ে জনমনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ঐক্য, মানবতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং আলোর পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় উচ্চারিত হয়েছে। গানটি মূলত “বেলা চাও” গানের সংমিশ্রণে ফিউশন করা হয়েছে। চেষ্টা ছিল গানটিতে নব জাগরণ ও জাতীয় সংহতির চেতনাকে ফুটিয়ে তুলতে’।
গানে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিল্পী সায়েরা রেজার। অগ্নিবীণার ব্যানারে ‘সুখের অমিল’, লেজারভিশনের ব্যানারে ‘এক নিশীথে’ এবং গানচিলের ব্যানারে ‘আরবান ফোক’ নামের তিনটি একক অ্যালবাম রয়েছে তার। নোমান রবিন পরিচালিত ‘কমনজেন্ডার’ সিনেমায় তার গাওয়া ‘ওরে সোনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share