Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বিরাট কোহলি প্রসঙ্গে ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ও বিরাট কোহলি । ছবি: সংগৃহীত

বিশ বছর পর আবারও ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে লড়াই করতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে জয়ের হাসি হাসবে কোন দল? রাতেই জানা যাবে এই প্রশ্নের উত্তর। কিন্তু এর আগেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কথা বললেন সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়া খেলোয়াড় বিরাট কোহলিকে নিয়ে।

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন, ১৮ নভেম্বর ইনস্টাগ্রামের হ্যান্ডেল থেকে ক্যাটরিনা তার ভক্ত ও অনুরাগীদের সাথে করছিলেন প্রশ্নোত্তর পর্ব। “আমায় একটি প্রশ্ন করুন” শীর্ষক সেগমেন্টে একজন তাকে বিরাট কোহলিকে নিয়ে কিছু বলতে বলেন। প্রশ্নটির উত্তর দিতে একটুও দেরি না করে ক্যাটরিনা লেখেন, “সুপারস্টার, অনুপ্রেরণা এবং চমৎকার প্রতিবেশী।”

উল্লেখ্য যে, মুম্বাইয়ের জুহুতে বাস করেন বিরাট ও আনুশকা শর্মা দম্পতি। একই আবাসনে কয়েক বছর আগে ফ্ল্যাট কিনেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা। সেই হিসেবে, এই দুই তারকা দম্পতি প্রতিবেশী।

এদিকে বিরাট কোহলিকে নিয়ে করা প্রশ্নের জবাবে ক্যাটরিনার প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছে, বিশ্বকাপের মত আসরে বিরাটের সাফল্য নিয়ে গোটা ভারতের সাথে সাথে গর্বিত এই অভিনেত্রীও। যার কারণেই প্রশ্নোত্তর পর্বে এই খেলোয়াড়কে নিজের প্রতিবেশী হিসেবে উল্লেখ করে সাবাইকে জানান দিয়েছেন তিনি।

এছাড়াও ‘টাইগার’ খ্যাত জোয়াকে ফাইনাল কে জিতবে তা নিয়েও প্রশ্ন করা হয় একই সেগমেন্টে। উত্তরে ভারতের জাতীয় পতাকার ছবি শেয়ার করেন ক্যাটরিনা। সাথে লেখেন, “এটি আবার কোনো প্রশ্ন হল নাকি?”।

এক পর্যায়ে স্বয়ং অভিনেতা সালমান খানও যোগ দিয়েছিলেন এই সেগমেন্টে। সহকর্মীকে মজার ছলে এক প্রশ্ন করতে দেখা যায় তাকে। সালমানের প্রশ্ন ছিল, “জিনে কে… গানে আমি তোয়ালে ব্যবহার করেছি আর আপনি টাইগারে তোয়ালে ব্যবহার করেছেন। এটা কি কপি ক্যাট হচ্ছে নাকি?” জবাবে ক্যাটরিনা লেখেন, “আপনি তোয়ালে ব্যবহার করেছেন, আর আমি তোয়ালে পরেছি।”

প্রসঙ্গত, মুক্তি পেয়েছে ক্যাটরিনা ও সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। বক্স অফিসে ভালোই সাড়া ফেলছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share