Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বিটিএস নিজেরাই এখন আর্মি

বিটিএস ব্যান্ডের সদস্যরা । ছবি: সংগৃহীত

১১ ও ১৩ ডিসেম্বর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যথাক্রমে যোগ দিয়েছেন বিটিএস সদস্য আরএম -ভি, জিমিন-জংকুক।

সূত্রের খবরে, ২০২৫ সাল পর্যন্ত গান থেকে পূর্ণ বিরতিতে গেছেন কে–পপ ব্যান্ড বিটিসের সকল সদস্য। বিটিএসের অনুরোধের পরেও, প্রশিক্ষণ শিবিরের সামনে ভিড় করেছিল বিভিন্ন দেশ থেকে আসা ভক্তরা। তাদের হাতে থাকা ব্যানারে ছিল আরএম, ভি, জিমিন, জাংকুকদের জন্য শুভকামনা।

বিগহিট মিউজিক জানিয়েছে, “২০২৫ সালের জুনে সামরিক বাহিনীতে সবার দায়িত্ব শেষ হবে। বিটিএসের বাকি তিন সদস্যও প্রশিক্ষণে রয়েছেন। ফলে কোনো সদস্যকেই আপাতত গানে পাওয়া যাবে না। দলের সবাই ফেরার পর বিটিএসের কার্যক্রম অব্যাহত হবে।”

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে সামরিক বাহিনীতে যোগ দিয়েছে বিটিএসের জিন। এরপর জে-হোপ ও সুগা যোগ দেন মিলিটারিতে। সবশেষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন আরএম, ভি, জিমিন ও জাংকুক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক

আগুন জ্বলে, সময় থামে: শাকিব খান শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
শাকিবের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক
0
Share