Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বিজয়ী ফেরদৌসের চোখে ‘হঠাৎ বৃষ্টি’

ফেরদৌস আহমেদ ও তার স্ত্রী । ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রথমবার লড়াই করতে নেমেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বেসরকারিভাবে ফল জানার পর মানুষের এতো ভালোবাসা পেয়ে বেশ আবেগাপ্লুত হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকাকে।

ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ফেরদৌস। নৌকা প্রতীক নিয়ে তিনি ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম। আম প্রতীক নিয়ে তিনি ২ হাজার ২৫৭ ভোট পেয়েছেন।

এদিকে ফল ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফেরদৌস স্মরণ করেন তার প্রয়াত বাবা ও শ্বশুরকে। এসময়ই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। ফেরদৌস বলেন, “বাবাকে খুব মিস করছি। আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতেন। তিনিও একজন সংসদ সদস্য ছিলেন। যিনি আমার অনুপ্রেরণা ছিলেন। কীভাবে মানুষকে ভালোবাসা যায়, তার কাছ থেকে শিখেছি। কীভাবে সাধারণ মানুষ হয়েও অসাধারণভাবে ভালোবাসা যায়, সেটাও জেনেছি।”

চিত্রনায়ক আরও যোগ করেন, “আমার স্ত্রী, দুই মেয়ে, স্বজন ও বন্ধু-বান্ধব যারা আছেন তারা খুব খুশি হয়েছেন। এমন একটা আনন্দ যা বলে বোঝানো যাবে না। এটা একা ভাগাভাগি করা সম্ভব না। আশেপাশের মানুষ, বন্ধু-বান্ধব এসেছেন, আমার খুবই ভালো লাগছে।”

প্রতিক্রিয়া জানানোর সময় ফেরদৌসের পাশেই ছিলেন তার স্ত্রী তানিয়া রেজা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share