Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বিচ্ছেদের পর নতুন প্রেমে সামান্থা প্রভু

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা এখনও জড়াননি কারো সঙ্গে। তবে সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সাথে সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি আরও জোরালো হয় সম্প্রতি এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেলে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ভারতের প্রখ্যাত পাবলিক ফিগার দেবরাজ সান্যাল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, যেখানে সামান্থা এবং রাজকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা গুঞ্জনের আগুনে ঘি ঢালে। এর আগে একটি পিকলবল টুর্নামেন্টেও তাদের একসঙ্গে দেখা গেছে, যেখানে রাজকে সামান্থার দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত সামান্থা কিংবা রাজ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

কিন্তু সম্প্রতি একাধিকবার তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

নির্মাতা রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’র অন্যতম পরিচালক এবং তার এ সিরিজগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা।

এদিকে অভিনেত্রীকে শিগগির নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ আদিত্য রায় কাপুরের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করছেন রাজ, ডিকে ও রাহি অনিল বার্ভে।

এছাড়াও সামান্থা তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে নির্মিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ নামক একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। এ সিনেমার মাধ্যমে সামান্থা প্রথম ভারতীয় তারকা হতে চলেছেন, যিনি তার প্রযোজনায় শিল্পীদের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করবেন। তবে সামান্থা ও রাজের সম্পর্কের বিষয়টি নিয়ে যদিও ধোঁয়াশা রয়ে গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share