Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

বিচ্ছেদের পর আবারও একসঙ্গে টাইগার ও দিশা

টাইগার শ্রফ ও দিশা পাটানি | ছবি: সংগৃহীত

একসময়ের প্রেমিক জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল মিডিয়া পাড়া। তবে এবার কাজের কারণে একসঙ্গে জুটি বেঁধে ফের পর্দায় ফিরছেন তারা। নির্মাতা বাসু ভগনানির পরিচালনায় ‘হিরো নম্বর ওয়ান’ নিয়ে আসছে টাইগার-দিশা জুটি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘হিরো নাম্বার ওয়ান’-এর রিমেক হিসেবে আসছে সিনেমাটি। সেখানে গোবিন্দ ও কারিশমার স্থানে প্রধান চরিত্রে অভিনয় করবেন টাইগার ও দিশা। সূত্রের খবর, ছবিটির প্রস্তাব নিয়ে দিশার কাছে গেলে সাথে সাথেই সম্মতি দিয়েছিলেন অভিনেত্রী। স্বাক্ষর করতেও দেরি করেননি তিনি।

ছবিটি নিয়ে বাসু ভগনানি বলেন, ‘টাইগার ও দিশার জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। আর তাদের এই জনপ্রিয়তা কাজে লাগিয়েই আমরা এই জুটিকে আবার পর্দায় আনার পরিকল্পনা করেছি। ১৯৯৭ সালের হিরো নাম্বার ওয়ান সিনেমার সঙ্গে নাম এক হলেও গল্পে ব্যাপক পরিবর্তন আনা হবে। খুব তাড়াতাড়ি শুটিংয়ের কাজ শুরু হবে। আমরা দুজনের সাথেই কথা বলেছি। একসাথে কাজ করতে তাদের কোনো সমস্যা নেই বলেও আমাকে নিশ্চিত করেছে। তাই আশা করছি দর্শকদের সুন্দর একটি গল্প উপহার দিতে পারব।’

এই তারকা জুটিকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ‘বাঘি ২’ ছবিতে। দীর্ঘ পাঁচ বছর পর আবার একসাথে আসছে টাইগার- দিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share