Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বায়োপিক নির্মিত হলে অভিনয় করবেন সানিয়া নিজেই?  

টেনিস তারকা সানিয়া মির্জা | ছবি: নেটফ্লিক্স

কপিল শর্মার কমেডি শোতে হাজির হয়ে নিজের বায়োপিক নির্মাণ হলে কোন বলিউড অভিনেত্রীকে দেখতে চান, সেই উত্তরে ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা দিলেন মজার এক উত্তর।

সম্প্রতি নেটফ্লিক্সের কপিল শর্মা শো-তে আসেন বক্সার মেরি কম, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল ও সানিয়া মির্জা।

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল,বক্সার মেরি কম ও টেনিস তারকা সানিয়া মির্জা (বাম থেকে) | ছবি: ফেসবুক

আর খেলোয়াড়দের নিয়ে বায়োপিক ঘরানার সিনেমার অন্যরকম চল রয়েছে বলিউডে। ২০১৪ সালে বক্সার মেরির বায়োপিকে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেন প্রিয়াঙ্কার আরেক বোন পরিণীতি চোপড়া। সেই ধারা মেনে কমেডিয়ান কপিল সানিয়াকে প্রশ্ন করেন, ‘সানিয়া নিজের বায়োপিকে কাকে দেখতে চাইছেন?’

উত্তরে ঠাট্টা করে টেনিস তারকা বলেন, ‘চোপড়া সিস্টার্সদের আর কেউ কি বাকি আছেন? আর এমনিতেও আমাদের দেশে অনেক ভালো অভিনেত্রী আছেন। যে কেউই অভিনয় করতে পারেন। নয়তো আমি নিজেও কিন্তু অভিনয় করতে পারি।’

পাল্টা কপিল লাভ কানেকশনে বলিউড কিং খান শাহরুখ খান থাকলেও কি অন্য অভিনেত্রীর জন্য জায়গা ছাড়বেন নাকি জানতে চাইলে প্রাক্তন স্বামী শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের ফলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সানিয়া। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলেন, ‘সবার আগে তো আমাকে ভালোবাসার পাত্র খুঁজে পেতে হবে। তবে হ্যাঁ, শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিচ্ছেদের খবর স্পষ্ট হতেই আলোচনায় উঠে আসেন টেনিস তারকা সানিয়া মির্জা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share