Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বানভাসিদের পাশে শাকিবের ‘রিমার্ক হারল্যান’

ঢালিউড মেগাস্টার শাকিব খান | ছবি: ফেসবুক

চিত্রনায়ক মামনুন ইমন ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের মাধ্যমে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের মানুষের পাশে দাঁড়ালো ঢালিউড মেগাস্টার শাকিব খানের অথেনটিক কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’।

বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও বন্যা-পরবর্তী রোগবালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান দেশের অনেক অঞ্চলে। ৯ সেপ্টেম্বর মেগাস্টারের পক্ষ থেকে ‘রিমার্ক হারল্যান’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম চাঁদপুর গিয়ে বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন।

চাঁদপুরে ত্রাণ সহায়তা দিচ্ছেন ইমন-মীম | ছবি: গুগল

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি নামেনি। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকান মানুষ অতিকষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলের কয়েক হাজার মানুষকে রিমার্ক হারল্যান-এর সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাসখানেক ধরে আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান থেকে ত্রাণ সহায়তা কার্যক্রমের ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, দেশের মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবেন। এ জন্য উপকারী বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share