Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

বাংলাদেশ-ভারত তিক্ততা, মন খারাপ অনির্বাণের

অনির্বাণ ভট্টাচার্য | ছবি: ফেসবুক

৫ আগস্ট সরকার পতনের পর নানান কারণে প্রতিবেশী দেশ ভারতের সাথে তিক্ততা বেড়েই চলেছে বাংলাদেশের। আর দুই দেশের সম্পর্কের তিক্ততা নাড়া দিয়েছে ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। সেই প্রসঙ্গে সম্প্রতি তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার সাথে।

সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে বর্তমানে যে তিক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বেশ খারাপ লাগছে।’

অনির্বাণ ভট্টাচার্য | ছবি: ফেসবুক

অভিনেতা আরও যোগ করেন, ‘কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ- আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। রাজনীতির এটা একটা মুখ। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই জানে। ব্যক্তিগতভাবে আমার ঘৃণা কম। আমার রাগ কম। আমার মা-বাবা, স্কুল, নাটক-ছবির শিক্ষাগুরুরা এর উল্টোটাই শিখিয়েছেন। সময় যা-ই হোক, আমি সেই শিক্ষা আঁকড়েই চলতে চাই। আমি স্নেহের লোক, ভালবাসার লোক, সহমর্মিতার লোক। প্রতিশোধপন্থী নই। যদি ইতিহাসে কোনও রক্ত লেগে গিয়ে থাকে, আধুনিক সভ্যতার সকলের কাজ সেই দাগ মুছে দেওয়া। সেই দাগকে শুশ্রূষা দেওয়া। সেই দাগকে খুঁচিয়ে ঘা করা নয়। আমি এটা সময়ের দায়িত্ব বলে মনে করি। রাজনৈতিক নেতারা সেটা মনে করেন না। তাদের যেটা কাজ তারা সেটা করছেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র

চার নায়িকার প্রেশার কুকারের পোস্টার প্রকাশ  

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘প্রেশার কুকার’। সে কারণে শনিবার ২১…
চার নায়িকার প্রেশার কুকারের
0
Share