Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

বাংলাদেশি তরুণ গায়কের প্রশংসায় অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্রশংসা করেছেন তরুণ বাংলাদেশি সংগীতশিল্পী অ্যাঞ্জেল নূরের। অ্যাঞ্জেলের নতুন গান ‘যদি আবার’ নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’ গতকাল রাতে নিজের ফেসবুকে অ্যাঞ্জেল লিখেছেন, ‘অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডলে। আমি এখন হয়তো কেঁদে ফেলব’।

অ্যাঞ্জেল নূরের এই পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক-ভক্ত অনুসারী। অনেকে এনজেল নূরকে শুভকামনা জানিয়েছেন। অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা। কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাভার গান আলোচনায় আসেন এনজেল নূর। পরে প্রকাশ করেন তার নিজের গান। ‘যদি আবার’ গানটি এনজেল নূরেরই লেখা ও সুর করা। ২০২৪ সালের ১৪ জানুয়ারি এনজেল নূরের নিজের চ্যানেল থেকে ইউটিউবে গানটি মুক্তি পায়। গানটির ব্যাপক প্রশংসা করেছেন শ্রোতারা। প্রশংসা করেছেন নূরের গানের কথা, সুর ও গায়কির।

গানের পাশাপাশি অভিনয়ও নিয়মিত করেন এনজেল নূর। সবশেষ তাকে দেখা গেছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায়। এখন তিনি ব্যস্ত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’র নতুন মৌসুমের শুটিংয়ে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর নতুন আরেকটি ওয়েব সিরিজেও দেখা যাবে তরুণ এই গায়ক-অভিনেতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে আলি বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক অঙ্গনে আরও…
বালিনালে উৎসব ও আলি

নতুন জীবনে দীপ্তি চৌধুরী, বিয়ে করলেন ঢাবি শিক্ষককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় বিয়ে করেছেন  আলোচিত  উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে…
দীপ্তি চৌধুরী ও মুশতাক

এক মাস আগেই কন্যা সন্তানের মা হয়েছেন শবনম বুবলী

মা হলেন বুবলী ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
শবনম বুবলী

গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল হান্নান শেলী

আব্দুল হান্নান শেলী বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায়…
অভিনেতা আব্দুল হান্নান শেলী
0
Share