Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

বাংলাদেশি চলচ্চিত্রের আহ্বানে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ 

বাংলাদেশি চলচ্চিত্রের আহ্বানে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ । ছবি: মারকা.কম

অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’।

কমিটির প্রধান নির্মাতা মতিন রহমানের ভাষ্যমতে, ‘১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবি জমা দেয়া যাবে। তবে ছবিগুলো ধারাবাহিকভাবে ৭ দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। একই সঙ্গে ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।’

আগামী ২১ সেপ্টেম্বর বেলা ৫টার মধ্যে আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে জমা দিতে পারবে।

প্রসঙ্গত, প্রতি বছরই ‘অস্কার বাংলাদেশ কমিটি’ অস্কারের ফিচার ফিল্ম বিভাগের জন্য বাংলাদেশি চলচ্চিত্রের আহ্বান করে থাকে। যার ব্যতিক্রম ঘটেনি এবারও।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড সেগুলোরই একটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা
0
Share