Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বন্ধুদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে এড শিরানের নতুন অ্যালবাম

এড শিরান | ছবি: সংগৃহীত

ঘোষণা এলো জনপ্রিয় পপ তারকা এড শিরানের নতুন অ্যালবামের। ‘অটাম ভ্যারিয়েশন’ নামের অ্যালবামটি মুক্তি পেতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর।

‘দ্য শেপ অফ ইউ’ খ্যাত এই গায়ক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অ্যালবামের ঘোষণা দেন নিজেই। অ্যালবামটির অনুপ্রেরণা হিসেবে তিনি জানান, নিজের অভিজ্ঞতা ও তার কাছের বন্ধুদের সাথে ঘটে যাওয়া অনেক পরিস্থিতি তাকে উদ্বুদ্ধ করেছে এটি তৈরি করার জন্য।

শিরান জানান, “গত বছরের শুরুতে যখন আমি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, তখন গান লেখার অভ্যাস আমাকে আমার সাথে ঘটে যাওয়া পরিস্থিতি মানিয়ে নিতে সাহায্য করে। যখন আমি আমার বন্ধুর বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানতে পারি, তখন আমি গান লিখেছিলাম। কিছু তাদের দৃষ্টিকোণ থেকে, কিছু আমার দৃষ্টিকোণ থেকে। সেই সময়ে তারা এবং আমি কিভাবে বিশ্বকে দেখেছিলাম তা জানিয়েছি আমার গানে।”

তিনি আরও জানান, “আমার বাবা এবং ভাই আমাকে এলগার নামক একজন সুরকারের কথা বলেছিলেন, যিনি ‘এনগমা ভেরিয়েশনস’ রচনা করেছিলেন, যেখানে ১৪টি গানের প্রতিটি তার একেক বন্ধুকে নিয়ে ছিল। এটাই আমাকে এই অ্যালবাম করতে অনুপ্রাণিত করেছে। যখন আমি অ্যারন ডেসনারের সাথে ‘সাবট্রাক’ রেকর্ড করেছি, আমরা দ্রুত সেটি করেছি। আমরা নন-স্টপ লিখেছি এবং রেকর্ড করেছি। সেই অংশীদারত্ব থেকে এই অ্যালবামের জন্ম হয়েছে।”

অর্থাৎ প্রেম, বন্ধুত্ব, হৃদয়বিদারকতা ও একাকিত্বার অনুভূতি মিশে আছে এই পপ তারকার নতুন অ্যালবামটিতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share