Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

বছরের প্রথমদিনেই তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’

তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর যা ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে বাংলা ডাবিং সহ ‘‌গুড ডক্টর’‌ নামে দেখা যাবে ১ জুনিয়ারি ২০২৫ থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপ্ত টিভির গণমাধ্যম মুখপাত্র জাকিয়া সুলতানা।

এর গল্পটি এমন, আলি বেফা একজন তরুণ চিকিৎসক। যে অটিজমের সাথে সাথে সাভান্ট সিনড্রোমেও আক্রান্ত। ফলে সে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আর অসাধারণ মেমোরির অধিকারী। অন্তর্মুখী স্বভাবের কারণে আলি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে, তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা-নিগ্রহ আর সামাজিক উপেক্ষায়। আলি নিজের এই অস্বাভাবিক জীবন থেকে কখনও স্বাভাবিক জীবনে ফিরে এসে সার্জন হতে পারবে কিনা, সেটি দেখতে চোখ রাখতে হবে দীপ্ত ওটিটিতে।

এতে চরিত্র ও বাংলায় কণ্ঠাভিনেতারা হলেন খায়রুল আলম হিমু (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী মরু (ফেরমান), জয়শ্রী মজুমদার লতা (নাযলি), মেরিনা আক্তার মিতু (কিভিলজিম), রুবাইয়া মাতিন গীতি (বেলিয), সজিব রায় (তানজু), তারভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভী), মির্জা জান্নাতুল আফরিন (গুলিন) এবং মশিউর রহমান দিপু (আদিল)।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ‘গুড ডক্টর’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share