Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফের মা হলেন প্রসূন আজাদ  

অভিনেত্রী প্রসূন আজাদ | ছবি: ফেসবুক

২৭ জানুয়ারি দ্বিতীয়বারের মত পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছে চিকিৎসকেরা।

বুধবার, হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন প্রাক্তন এই লাক্স সুপারস্টার। ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন প্রসূন। সেবারও পুত্র সন্তানের জননী হয়েছিলেন তিনি। এ অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন।’

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার রিয়্যালিটি শোয়ের প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। এরপরেই শোবিজে তার পথচলা শুরু। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও কয়েকটি সিনেমায়। ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share