Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসা

নায়িকা মানেই যেন গ্ল্যামার লুক, লাস্যময়ী চেহারা আর আবেদনময়ী শরীর। সাধারণ কোনো লুকে খুব একটা দেখা মেলেনা এই আলোকিত তারাদের। তবে নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। যে সাধারণ লুকের প্রশংসায় মগ্ন অনুরাগীরাও।   

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত অনুরাগীদের সংস্পর্শে থাকেন নুসরাত ফারিয়া। শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে ৭০ লাখের বেশি ভক্ত। এ ছাড়া তার প্রোফাইলে আছে আরো ৫ লাখের বেশি অনুসারী।  

আর ইনস্টাগ্রামে আছে তার ৪০ লাখের বেশি অনুসারী। এবার নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে। সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন।  

ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর। ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন, ‘সুহাসিনী’। কেউ লিখেছেন, ‘অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর’। কারো মতে, ‘খুব স্নিগ্ধ, খুব সাধারণ, খুব ন্যাচারাল’। কোনো এক অনুরাগীর মন্তব্য, ‘যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর’।

মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া। ব্যারিস্টারি পড়তে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং, ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share