Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

প্রেক্ষাগৃহে নতুন নায়িকা রাজ রিপার ‘ময়না’

প্রেক্ষাগৃহে আসছে ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা রাজ রিপার সিনেমা ‘ময়না’। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার মুক্তি প্রসঙ্গে রাজরিপা বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে শুক্রবার ১৪ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল গিফট হবে এমনটাই আমি আশা করি। ভালোবাসা দিবসে আমার প্রেমিকের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সাথে সিনেমাটি দেখব বলে প্ল্যান করে রেখেছি’।

রিপার সিনেমা ‘ময়না’র ফার্স্ট লুক পোস্টার

সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালক তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ । ময়না একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। সিনেমাটির গল্প আলিম উল্লাহ থোকনের।

এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া আরো অভিনয় করেছেন-আমান রেজা, কায়েস আরজ, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার, তাহমিনা মোনা, তিশা আক্তার, তমা খান, আনিকা আক্তার প্রমুখ।

সিনেমাটি ফার্স্ট লুক এবং টিজার প্রকাশের পরই আলোচনায় আসে। অভিনয়ে আসার আগে ব্যাডমিন্টন খেলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপা। তার পরিবার চাইতেন খেলাটাকেই তিনি বেশি প্রাধান্য দিক। কিন্তু ছোটবেলা থেকে রিপার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। ঢাকায় পড়তে এসে মডেলিং শুরু করেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা হয়েছে তার। ময়নার মুক্তির পর আরো নতুন একটি সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন এই অভিনেত্রী। মার্চ শুরু হবে শুটিং। সিনেমায় অভিনয় ছাড়াও মডেলিং করছেন তিনি ‘স্যাভি বিউটি’ নামের একটি ব্রান্ডের প্রমোশন করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী

তৌকীর আহমেদ- আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি

ছয় দশকের ক্যারিয়ার রবিবার (১৯ এপ্রিল) দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ছয় দশক…
তৌকির আহমেদ
0
Share