Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

প্রাক্তনকে ‘আনফলো’ করলেন আরবাজ খান!

মালাইকা অরোরা ও আরবাজ খান । ছবি: সংগৃহীত

২৪ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট শুরা খানের সাথে বিয়ে করেছেন বলিউডের অভিনেতা আরবাজ খান। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সম্প্রতি শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার আরও একবার তিনি আসলেন শিরোনামে। তবে এবার নববধূকে নিয়ে নয়, আরবাজের শিরোনামে আসার কারণ তার প্রাক্তন!

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ’র তথ্যানুযায়ী, দ্বিতীয় বিয়ের পর ইনস্টাগ্রামে মালাইকা অরোরাকে আর অনুসরণ করছেন না আরবাজ।

২০১৬ সালে মালাইকার সাথে দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টেনেছিলেন অভিনেতা সালমান খানের এই ভাই। মালাইকা-আরবাজের এক পুত্র সন্তান রয়েছে। যার নাম- আরহান খান। আরবাজের বিয়ের কিছুদিন আগেও পুত্রের সাথে বিমানবন্দরে দেখা গিয়েছিল মালাইকা ও আরবাজকে। আরহানের ছিল ফ্লাইট। যার কারণে আরহানকে বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বাবা-মা। যদিও আলাদা গাড়িতে চড়েই এসেছিলেন দুজন।

বিবাহ বিচ্ছেদের পরও মালাইকা ও আরবাজের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকু বজায় ছিল বলেই জানা ছিল। কিন্তু হঠাৎ আরবাজের ইনস্টাগ্রামের অনুসরণের তালিকা থেকে মালাইকা বাদ পড়ায় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি এখন প্রশ্নের সম্মুখীন! যদিও মালাইকা এখনো ‘আনফলো’ করেননি আরবাজকে!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share