Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

প্রথম অ্যালবাম ও তামিল সিনেমায় আসছে এনজেল নূর

প্রথম অ্যালবাম ও তামিল সিনেমায় আসছে এনজেল নূরের

প্রথম অ্যালবাম ও তামিল সিনেমায় আসছে এনজেল নূর

‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন জুলফিকার নূরী এনজেল, শ্রোতারা যাকে এনজেল নূর নামেই চেনেন। প্রথম অ্যালবাম ও তামিল সিনেমায় আসছে এনজেল নূর । গান এবং অভিনয়ের জগতে নতুন আলো ছড়াতে তিনি ভক্তদের জন্য প্রস্তুত, যা শোনা ও দেখার জন্য সকলের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। আরেক মৌলিক গান ‘তিল’ও পেয়েছে প্রশংসা। এমনকি ভারতীয় জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিংও প্রশংসা করেছেন তার। তবে এবার একক গান ছাড়িয়ে নিজেকে আরো উচ্চতায় নেয়ার প্রকল্প হাতে নিয়েছেন এই শিল্পী।

প্রথম অ্যালবাম ও তামিল সিনেমায় আসছে এনজেল নূরের

গানের অ্যালবাম তৈরিতে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। অ্যালবামে ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

অ্যালবামের প্রতিটি গান লিখেছেন ও সুর করেছেন এনজেল নূর। তিনি বলেন,‘“যদি আবার” গানে যেমন আমার জীবনের গল্প বলেছি, অ্যালবামের গানেও তেমনই। প্রতিটি গানে নিজস্ব অনভূতি থাকবে।’ এখন পর্যন্ত ৩৬টির মতো গান লিখেছেন, সুরও দিয়েছেন এনজেল। এর মধ্যে সাতটি গান অ্যালবামে আসছে। গান রেকর্ড করছেন, মাসখানেকের মধ্যে স্পটিফাইয়ে অ্যালবামটি প্রকাশিত হবে। এরপর প্রতি সপ্তাহে একটি করে মিউজিক ভিডিও প্রকাশ করবেন।

কলকাতায় এনজেল

এর মধ্যে কলকাতা থেকে ডাক পেয়েছেন এনজেল। তার আলোচিত ‘যদি আবার’ গানটি সিনেমায় ব্যবহার করতে চান কলকাতার এক পরিচালক। বিষয়টি নিয়ে ভাবছেন এনজেল, এখনো সম্মতি দেননি। আগামী মাসে ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা, এরপর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান এই গায়ক। ‘যদি আবার’ গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন।

 গানের পাশাপাশি অভিনয়ও করেন এনজেল নূর। ইকবাল হোসাইন চৌধুরীর বলী সিনেমায় অভিনয় করেছেন। আরও চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমা।

এনজেল নূর চট্টগ্রামের ছেলে। পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’

উচ্চশিক্ষিতদের সামনে নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার সম্পূর্ণ ভিন্ন এক কথা বলে নেটিজেনদের আলোচনার শীর্ষে। উচ্চশিক্ষিত…
নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার!

সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত- প্রশ্ন নেটিজেনদের

সিমরিন লুবাবা দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, কিশোরী অভিনেত্রী, ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক…
সিমরিন লুবাবার বিয়ে
0
Share