Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

প্রথমবার রাফির ওয়েব সিরিজে তিশা

অভিনেত্রী তানজিন তিশা ও নির্মাতা রায়হান রাফি | ছবি: ফেসবুক

প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফির নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ -তে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

বিভিন্ন গণমাধ্যমের খবরে, ওটিটি প্লাটফর্ম বঙ্গ’র ব্যানারে নির্মিত হবে ‘ব্ল্যাক মানি’। সেখানে নায়িকার চরিত্রে থাকতে পারেন তানজিন তিশা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে, ইতোমধ্যেই নাকি একাধিক মিটিং সেরেছেন তিশা-রাফি। মৌখিকভাবে প্রায় সব কিছুই চূড়ান্ত তাদের। দুই একদিনের মধ্যে আনুষ্ঠিক ঘোষণাও আসবে।

এ প্রসঙ্গে বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে দ্রুতই। আমরা অফিসিয়ালি সব কিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না।’

উল্লেখ্য, চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। যেখানে মূখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share