Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

 “পূজা একসময়  সংসার চালানোর জন্য মডেলিং করেছে “: মহেশ ভাট

সংসার চালানোর জন্য একসময় মডেলিং করেছেন পূজা ভাট। স্বয়ং পূজার বাবা মহেশ ভাট কথাটি জানান।

নায়িকা  বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে  প্রতিযোগী হিসেবে যুক্ত আছেন।সালমান খান দ্বারা উপস্থাপিত  শোটির ‘ফ্যামিলি স্পেশাল উইক’-এ  হাজির হয়েছিলেন মহেশ। আর সেখানেই অভিনেত্রী সম্পর্কে কথাগুলো জানান  এ পরিচালক।

মহেশের ভাষ্যমতে, পূজার যখন জন্ম হয় তখন তার বয়স মাত্র  ২৩ বছর । একটা সময় ছিল যখন তিনি কষ্ট করে মাত্র  ১৫০০ রুপি যোগাড় করতে পারতেন। নিজের আর্থিক অস্বচ্ছলতার কথা বলতে গিয়ে পরিচালক  আরও জানান, তার জীবনে একটা বাজে  সময় ছিল যখন তার  ছবিগুলো  তেমন ব্যবসা করতে পারছিল না। আর তখনই সংসারের খরচ চালানোর জন্য মডেলিং শুরু করেন পূজা।

বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে হাজির হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট। শোতে তার উপস্থিতিই যেন নানা রকমের শিরোনামের জন্ম দিচ্ছে। দর্শকের নজরেও আছেন একসময়ের হার্টথ্রব পূজা ভাট। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share