Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘পুষ্পা টু’ র আয় ৮০০ কোটি ছাড়িয়েছে

‘পুষ্পা টু’ ছবিতে রাশমিকা মান্দানা-আল্লু অর্জুন | ছবি: ফেসবুক

আলোচিত ‘পুষ্পা টু’ ছবিটি প্রথমদিনে কেবল ভারতে ১৭৫ কোটি টাকার বেশি আয় করেছে। রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয় ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

এক সপ্তাহ হয়নি আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে সফলতার সীমানায় চলে গেছে ছবিটি! মুক্তির চতুর্থ দিনে সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে এটি রেকর্ড গড়ে নেয়।

আল্লু অর্জুন | ছবি: ফেসবুক

স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।

রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।

উল্লেখ্য সিনেমায় রাশমিকা মান্দানা  অভিনয় করেছেন  আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে । ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share