Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

‘পুষ্পা’র জন্য হায়দরাবাদে পুষ্পঢল

আল্লু অর্জুন | ছবি: সংগৃহীত

চলতি মাসে ’পুষ্পা’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ১৭ অক্টোবর দিল্লিতে ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরস্কার নেন অভিনেতা। প্রথমবার তেলেগু কেও পেল এই খেতাব।

হায়দরাবাদে ফেরার পরেই আরজুনকে মহা-সমারোহে স্বাগতম জানান অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। একটি কালো হুডখোলা গাড়িতে করে ফিরছেন আল্লু। তার গাড়িতে এবং তার উপর বৃষ্টির মতো করে ছড়ানো হচ্ছে ফুল। আর সবাইকে হাত জোড় করে নমস্কার করে ধন্যবাদ জানাচ্ছেন এই অভিনেতা।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। শুধু ভারতেই নয় বরং ‘পুষ্পা’ রীতিমত তোলপাড় ফেলে দিয়েছিল বিশ্বের বহু দেশে। আর এই সিনেমার জন্যই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান আল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছায় ‘পুষ্পা’র ঝুলিতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share