Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পাইরেসির কবলে শাকিব খানের ‘তুফান’

‘তুফান’ পোস্টারে শাকিব খান | ছবি: ফেসবুক

দর্শক আগ্রহের কথা চিন্তা করে গেল ১৯ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ঢালিউড মেগাস্টার অভিনীত ‘তুফান’। আর মুক্তির মাত্র তিন দিনের মাথায় সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

২২ সেপ্টেম্বর, রবিবার রাত থেকে ‘তুফান’ সিনেমাটি ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে। বিষয়টি নিয়ে চিন্তিত সিনেমা সংশ্লিষ্টরা।

এর আগে গেল ঈদুল আযহায় সিনেমা হলে চলাকালেও একবার পাইরেসির কবলে পড়েছিল রায়হান রাফি পরিচালিত ব্লকবাস্টার সিনেমাটি। যদিও সেসময় সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেওয়ায়, বিভিন্ন সাইটের পাইরেটেড কপি নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছিল।

প্রসঙ্গত, আলোচিত এই সিনেমায় শাকিব খান রয়েছেন দ্বৈত ভূমিকায়। তার বিপরীতে জুটি বেঁধেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share