Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

পাঁজরের হাড় ভেঙেছে অভিনেত্রী বাসন্তীর

বাসন্তী চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

১৪ জানুয়ারি পাঁজরের হাড় ভেঙে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।

তার শারীরিক অবস্থার কথা নিশ্চিত করে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘বাসন্তী দিদি আবারও অসুস্থ হয়েছেন, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তার।’

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

পোস্টে অভিনেতা আরও লেখেন, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধা হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’

পাশাপাশি বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএসএসসি কোডও ভাগ করে নিয়েছেন অভিনেতা ভাস্বর। জানা যাচ্ছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী, কিন্তু তার পাশে নেই পরিবারের কেউ। তাই তো অর্থকষ্টের কারণেই এই বৃদ্ধ বয়সে এসে কাজ চালিয়ে যেতে এক প্রকার বাধ্য তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share