Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

পর্দায় আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

নিহত তোফাজ্জল ও অভিনেতা ইমরান (কোলাজ করা) | ছবি: ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভাত খাইয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনা এবার পর্দায় নিয়ে আসছেন নির্মাতা খলিলুর রহমান কচি।  ‘তোফাজ্জলের শেষ ভাত’ শিরোনামের নাটকটিতে নাম ভূমিকায় থাকছেন ‘হা-শো’ খ্যাত ইমরান।

‘তোফাজ্জলের শেষ ভাত’ প্রসঙ্গে অভিনেতা ইমরান জানিয়েছেন, ‘ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।’

জানা গেছে, রাজধানীর বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। এতে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকেই।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করেন কিছু ছাত্র এবং পরে তাকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু

সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের বিষয়ে শিমুর ব্যাখ্যা অভিনেত্রী সুমাইয়া শিমুকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন…
ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু

উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ

ফারুকীর মোট সম্পদ কমেছে, বেড়েছে তিশার উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা…
উপদেষ্টা ফারুকী ও তিশার সম্পদ বিররণী প্রকাশ
0
Share