Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

পরমব্রতর ডিরেকশনে অঞ্জন-অপর্ণা

অঞ্জন দত্ত, অপর্ণা সেন ও পরমব্রত চট্টোপাধ্যায় (বাম থেকে) । ছবি: সংগৃহীত

কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। আর পরমের পরিচালনায় মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন পরমব্রত। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-এর অফিসে চলচ্চিত্রটির শুভ মহরতও হয়েছে।

জানা গেছে, ‘একটি রাতের কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণা’ নিয়ে বানানো হবে সিনেমাটি। যা কারও বায়োপিক নয়। আর এখানে পরমব্রতর চরিত্রটি তৈরি হবে হেমন্ত মুখোপাধ্যায়ের আধারে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা।

আরও জানা গেছে, আপাতত চিত্রনাট্যের কাজ চলছে ‘এই রাত তোমার আমার’ সিনেমার। ২০২৪ সালের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির। এতে যুক্ত হতে পারেন আরও নামী অভিনয়শিল্পীরা।

প্রসঙ্গত, সর্বশেষ সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গিয়েছিল অঞ্জন ও অপর্ণাকে। এরপর থেকে এই জুটিকে একসাথে আবারও দেখতে আগ্রহ প্রকাশ করেছেন অনেক দর্শক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

দর্শকদের ভালোবাসা-সম্মানে আপ্লুত তিশা বিপিএলের ফাইনাল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। শিরোপা লড়াই শুরুর আগেই দর্শকদের…
বিপিএলের ফাইনালে মঞ্চ মাতালেন তিশা

অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

অস্কারের ৯৭ বছরের রেকর্ড ভাঙল সিনার্স ৯৮তম অস্কারে ২৪ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ মনোনয়ন পেয়ে রেকর্ড গড়ল…
অস্কারে রেকর্ড গড়ল সিনার্স, সর্বোচ্চ ১৬ মনোনয়ন

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড়…
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
0
Share