Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নেটিজেনদের কটাক্ষের শিকার কাজল

বলিউড অভিনেত্রী কাজল দেভগন | ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি নিজের একটি আচরণের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কাজল দেভগন। অভিনেত্রীকে তুলনা করা হচ্ছে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের সাথে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ছেলে যুগকে নিয়ে মুম্বাইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে যান কাজল। অভিনেত্রীর পরনে কালো কুর্তা, নীল জিন্স। চোখে রোদচশমা। দেখা যাচ্ছে, কাজলের ছেলের বাম পায়ে চোটের কারণে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কাজলের নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দিলেন অভিনেত্রী। যেই নিরাপত্তারক্ষী তারই সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

অভিনেত্রীর এমন আচরণ মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। কাজলের এই ব্যবহারের সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের মিল পাচ্ছেন নেটিজেনরা। কারণ, জয়া বচ্চনকে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায়।

কেউ কেউ বলেছেন কাজল তো দ্বিতীয় জয়া বচ্চন। কারও বক্তব্য, ‘যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওই ভাবে ধাক্কা দেওয়াটা রূঢ় আচরণ।’ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘কেন ধাক্কা দিলেন ও ভাবে নিরাপত্তারক্ষীকে?’ কেউ আবার বলছেন, ‘কাজল ইকুয়াল জয়া বচ্চন।’

কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত অনুরাগীরা। কিন্তু তার হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী। শুধু তির্যক মন্তব্য নয়, প্রিয় অভিনেত্রীর এই অচেনা আচরণে মন খারাপের চোরা স্রোত অনুরাগীদের মনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share