Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

অভিনেতা দেব ও নির্মাতা চয়নিকা চৌধুরী | ছবি: ফেসবুক

নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে, নির্মাতা হিসেবে ক্যারিয়ারের দুই দশকে এসে নিজের বিশেষ ইচ্ছার কথা জানান চয়নিকা। নির্মাতাকে প্রশ্ন করা হয়, ‘টালিউডে সিনেমা পরিচালনা করলে তার সিনেমার নায়ক ও নায়িকা হিসেবে কাকে অগ্রাধিকার দেবেন?’

এমন প্রশ্নের উত্তরে চয়নিকা বলেন, ‘টালিউডে আমার অনেক পছন্দের মানুষ আছে। আমার সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের ছবি। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকেও আমার ভালো লাগে। কিন্তু দেবকে কী যে ভালো লাগে!’

দেব প্রসঙ্গে চয়নিকা আরও বলেন, ‘দেবের মধ্যে নায়কের সব গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওকে। দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি। দেবের বিপরীতে নায়িকা প্রসঙ্গে চয়নিকা বলেন, আমার মানসকন্যা পরীমণি কিংবা বুবলী। আমার প্রথম মেয়ে (পরীমণি)যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয় জন (বুবলী) দুর্দান্ত পেশাদার।’

প্রসঙ্গত, টালিউডে যৌভভাবে সিনেমা পরিচালনার ডাক পেয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। কিন্তু ব্যস্ততার কারণে তখন সময় বের করতে পারেননি। তবে এবার তিনি একাই একটি রোমান্টিক সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। যার নায়ক হবেন টালিউডের এবং নায়িকা ঢালিউডের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share