Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

নাতি হারালেন রবার্ট ডি নিরো

রবার্ট ডি নিরো ও তার নাতি লিয়েন্দ্রো

মে মাসে সপ্তমবারের মত সন্তানের মুখ দেখার পর নাতি হারালেন রবার্ট ডি নিরো।

অভিনেতার সবচেয়ে বড় সন্তান ড্রেনা ডি নিরোর ১৯ বছরের পুত্র সন্তান লিয়েন্দ্রোর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রবার্টের পরিবারে।

ছেলের মৃত্যুর কারণ সুস্পষ্টভাবে না জানালেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে ছেলেকে স্মরণ করে আবেগঘন বার্তা লেখেন ড্রেনা। বার্তায় প্রয়াত ছেলেকে ‘দেবদূত’ হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী।

তবে ড্রেনা কিছু না বললেও পুলিশি তদন্তে বেড়িয়ে এসেছে লিয়েন্দ্রোর মৃত্যুর আসল কারণ।

বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, ১৯ বছর বয়সী লিয়েন্দ্রোর মরদেহের কাছে মাদক পেয়েছে পুলিশ। নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বাসা থেকে তার মরদেহের প্রথম সন্ধান পায় তার বন্ধু।

লিয়েন্দ্রো নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৮ সালে মা ড্রেনার সঙ্গে ‘এ স্টার ইজ বর্ন’ ছবিতে বড় পর্দায় হাজির হয়েছিলেন লিয়েন্দ্রো। এছাড়াও ‘দ্য কালেকশন’, ‘ক্যাবারে ম্যাক্সিমি’র মতো চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রের ভূমিকাতেও ছিলেন তিনি।

অভিনেত্রী ডিয়ানে অ্যাবোট ও রবার্ট ডি নিরোর কন্যা ড্রেনা। ড্রেনা ও রবার্টের এই কঠিন সময়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share