Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

ধর্ষকদের কঠিন শাস্তি প্রসঙ্গে যা বললেন দেব

দেব । ছবি: গুগল

কলকাতার আরজি কর হাসপাতালে ট্রেইনি চিকিৎসকের পর ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে জয়নগরে। ৪ অক্টোবর দুপুরে মহিশমারিহাট এলাকায় ঘটা এ হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে উত্তপ্ত জয়নগর। এতো প্রতিবাদের মাঝেও খবর এসেছে আরও একটি ধর্ষণের ঘটনার। খবরগুলো নজর এড়ায়নি টালিউড অভিনেতা দেবের।

‘টেক্কা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেব। প্রচারণার সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ধর্ষকদের কঠিন শাস্তির দাবি করেছেন তিনি। দেব বলেন, ‘ধর্ষকদের গু’লি করে মেরে ফেলা উচিত। তাদের মধ্যে এমন ভয়-ভীতি কাজ করানো উচিত, যাতে পরবর্তীতে কেউ আর এসব করার কথা না ভাবে।’

দেব | ছবি: ফেসবুক

বক্তব্যটির ব্যাখ্যা দিতে গিয়ে দেব আরও বলেন, অভিনেতার পাশাপাশি তিনি একজন সংসদ সদস্য। ফলে প্রকাশ্যে গুলি করার কিংবা মেরে ফেলার মত কথা তিনি এখন বলতে পারেন না। তবে তিনি বোঝাতে চেয়েছেন, সবাই মিলে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া উচিত।

উল্লেখ্য যে, মহিশমারিহাট এলাকায় ৪ অক্টোবর দশ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এরপর তাকে হত্যা করা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মাঝে এবং পুলিশের ফাঁড়ি ভাঙচুর করেন তারা। স্কুলছাত্রীর পরিবার থেকেও দাবি করা হয়েছে― ধর্ষণের পর খুন করা হয়েছে তাদের মেয়েকে।

এদিকে নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লি থেকে আরও একটি ধর্ষণের খবর পাওয়া যায়। সেখানে অভিযোগ ওঠে ১৬ বছরের এক নাবালিকাকে ধ’র্ষণ করেছে তারই প্রতিবেশী এক ব্যক্তি। এধরণের একের পর এক ঘটনায় ভারতজুড়ে ক্ষোভে ফুঁসে উঠছে নাগরিকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

আগের শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব…
শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

সিনেমার নাম নিয়ে হুমকির মুখে মনোজ বাজপেয়ী

ঘুষখোর পণ্ডিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’–এর নাম ঘিরে সৃষ্ট বিতর্কে হুমকি…

গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

পপসংগীত তারকা আন্তর্জাতিক পপসংগীত তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে…
গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার
0
Share