Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

দেশে আসছে ফারিণের ‘ফাতিমা’

‘ফাতিমা’ সিনেমার পোস্টারে তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

২৪ মে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জয়ী, অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ফাতিমা। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!’

পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে দর্শক-ভক্তদের শুভেচ্ছাবার্তা ।

‘ফাতিমা’ সিনেমার ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড | ছবি: ফেসবুক

সম্প্রতি ‘ফাতিমা’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমার নির্মাতা ধ্রুব হাসানসহ বাকি কলাকুশলীরা করেছেন ছয় বছর আগের স্মৃতি চারণ। উচ্ছ্বাসিত তাসনিয়া ফারিণ সেখানে বলেন, ‘অভিনয়জীবনে এটাই আমার প্রথম ছবি। সুন্দরভাবে শুটিং হচ্ছিল, কাজ হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল। লম্বা সময়ের বিরতি পড়ল। আমিও এর মধ্যে নিয়মিত নাটকের কাজ করা শুরু করলাম। প্রায় ছয় বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার ছবিটার কাজ শুরু করতে চান, এটা শুনে আমি একটু অবাক এই হলাম এই ভেবে যে এত বছর পর কি করে সম্ভব হবে এটা আবার শুরু করা! কিন্তু ধ্রুব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে উনি যেকোনো ভাবেই হোক ছবিটা শেষ করবেন। শেষ পর্যন্ত তো ছবিটা শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সংগীতশিল্পী পান্থ কানাই বলেছিলেন, ‘হঠাৎ একদিন পরিচালক ধ্রুব হাসান আমাকে ফোন করলেন। ভাবলাম, কোনো গান গাইতে বলবেন। কিন্তু তিনি ফোন করে বললেন, ‘আমার ছবিতে আপনাকে অভিনয় করতে হবে!’ শুনে তো আমি অবাক। আমি তো কখনো অভিনয় করিনি। কীভাবে কী করব! তাও রাজি হয়ে গেলাম। কিন্তু শুটিংয়ের এক দিন আগে আমি পরিচালককে বললাম, আমাকে বাদ দেওয়া যায় না? আমি তো সংলাপ বলতে পারব না! কিন্তু পরিশেষে পরিচালক আমাকে দিয়ে খুব ভালো করেই অভিনয়টা করিয়েছেন।’

‘ফাতিমা’য় ফারিণ ও পান্থ কানাই ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকা, এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদসহ অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share