Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী হিনা খান

মডেল-অভিনেত্রী হিনা খান | ছবি: ইনস্টাগ্রাম

তৃতীয় পর্যায়ে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যয়া কেহ লাতা হ্যান’ খ্যাত জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। ২৮ জুন বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

২৮ জুন নিজের ইনস্টাগ্রাম পোস্টে হিনা লেখেন, ‘কয়েক দিন ধরেই আমাকে নিয়ে জল্পনাকল্পনা চলছে। আমার ভক্ত-অনুরাগীদের গুরুত্বপূর্ণ খবর জানাতে চাই যে আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সেরে উঠব। সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, এ পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ন থাকে। আমি সবাইকে জানাচ্ছি, এই কঠিন সময়ে আমার পাশে পরিবার-পরিজন ও ভালোবাসার মানুষেরা আছেন।’

প্রিয় অভিনেত্রীর খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগী ও বন্ধুরা।

উল্লেখ্য, ইয়ে রিশতা ক্যয়া কেহ লাতা হ্যান’ ধারাবাহিক দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন হিনা খান। এর পর ‘বিগবস ১৪’ থেকে পান বিশেষ পরিচিতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহনেওয়াজ কাকলী- চিকিৎসার ব্যয় মেটাতে করেছেন গাড়ি বিক্রি

শাহনেওয়াজ কাকলী দেশের অন্যতম সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তাঁর গল্পটা অনেক সৃজনশীল হলেও এখন…
শাহনেওয়াজ কাকলী- চিকিৎসার ব্যয়

তানজিন তিশার স্নিগ্ধ সাজের অপরূপ রূপ

তানজিন তিশা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ছোটপর্দা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটছে তাঁর। সামনে…
তানজিন তিশার স্নিগ্ধ সাজের

রাশ্মিকা-বিজয়ের বিয়েতে অতিথিদের তালিকা

রাশ্মিকা-বিজয়ের বিয়ে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬…
রাশ্মিকা-বিজয়ের বিয়েতে

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর
0
Share