Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

দীপ্ত টেলিভিশনের দেনা-পাওনা

‘দেনা-পাওনা’ ধারাবাহিকের টিম | ছবি: চিত্রালী

১৩ মে সোমবার সন্ধ্যা ৬টায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘‌দেনা পাওনা‘‌র সূচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক ড. পারভীন হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ প্রোগাম এজাজ উদ্দিন শান্ত, পরিচালক গোলাম মুক্তাদির, দেনা পাওনা নাটকের অভিনয় শিল্পীগণ, দীপ্ত ৯ বছরের পথ চলায় ধারাবাহিক নাটক গুলোর অভিনয় শিল্পীগণ, দীপ্ত টিভির উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

এই ধারাবাহিকের চিত্রনাট্য অনেকটা এমন, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম, আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু, দুই পরিবারের আর্থসামাজিক দুরত্ব অনেক। এই বিভেদ, ইরফান- পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে, ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান- এই সবকিছুর মোকাবেলা করতে গিয়ে, ভিন্ন লড়া’ইয়ে নামতে হয় পারমিতাকে। আধুনিক সময়ে, কোন ছদ্মরূপে, বারবার ফিরে আসে যৌতুকপ্রথা। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘‌।

১৮ মে ২০২৪ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে । এছাড়াও, দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে ‘দেনা পাওনা’। ৪০০তম পর্ব অতিক্রম করে ১৬ মে বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে ধারাবাহিক নাটক জবা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ
0
Share