Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

দীপিকার মেয়েকে নিয়ে যা বললেন রণবীর কাপুর

বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। আর নবজাতক শিশুকন্যাকে নিয়ে অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রাক্তন, অভিনেতা রণবীর কাপুরের একটি মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে, রণবীর কাপুর আগেই দীপিকা-রণবীরের ভবিষ্যৎ বাণী করেছিলেন। ‘কফি উইথ করণ’-র একটি সিজনে একই সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রণবীর সিং ও রণবীর কাপুর। সেই সময়ে দীপিকা ও রণবীরের প্রেমের প্রসঙ্গ টেনে আনেন করণ।

রণবীর কাপুর সেই সময় দীপবীর সম্পর্কে বলেছিলেন, ‘ওরা সত্যিই রাজযোটক। ওদের দেখলেই বোঝা যায়, ওরা কতটা ভালো আছেন। আমি ওদের জন্য সত্যিই খুব খুশি। আশা করছি ওরা অসাধারণ শিশুর জন্ম দেবেন। আশা করছি ওদের সন্তান বড় হলে আমার অভিনয় পছন্দ করবেন। আমিই যেন ওদের প্রিয় অভিনেতা হয়ে উঠতে পারি।’

উল্লেখ্য, গেল ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন দিপিকা-রণবীর সিং দম্পতি। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে আলি বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক অঙ্গনে আরও…
বালিনালে উৎসব ও আলি

নতুন জীবনে দীপ্তি চৌধুরী, বিয়ে করলেন ঢাবি শিক্ষককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় বিয়ে করেছেন  আলোচিত  উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে…
দীপ্তি চৌধুরী ও মুশতাক

এক মাস আগেই কন্যা সন্তানের মা হয়েছেন শবনম বুবলী

মা হলেন বুবলী ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
শবনম বুবলী

গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল হান্নান শেলী

আব্দুল হান্নান শেলী বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায়…
অভিনেতা আব্দুল হান্নান শেলী
0
Share