Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

‘দাবাং’ সিনেমার ফাইট ডিরেক্টরের পরিচালনায় অপূর্বর অ্যাকশন

জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: সংগৃহীত

বলিউডের ফাইট ডিরেক্টর রাজেশ কান্নান এবার ডিজাইন করেছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অ্যাকশন। নির্মাতা তপু খানের ‘ডার্ক জাস্টিস’ শীর্ষক ইউটিউব ফিল্মে অপূর্বর অ্যাকশন দৃশ্যের জন্য কাজ করেছেন তিনি।

ইউটিউব ফিল্মটি ডিটেকটিভ অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পে নির্মিত। এই কারণেই অ্যাকশনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কান্নানের কাছে। কান্নান এর আগে অ্যাকশন পরিচালনার কাজ করেছেন বলিউডের ‘দাবাং’, ‘ওয়ান্টেড’, `সিংঘম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে শুরু করে ঢালিউডের ‘প্রিয়তমা’ সিনেমার মতো জনপ্রিয় সিনেমার ফাইটের দৃশ্যে।

‘ডার্ক জাস্টিস’ ফিল্মের কাজটি নিয়ে নির্মাতা তপু জানান, ‌“বাংলাদেশে অনলাইন ইন্ডাস্ট্রির জন্য এভাবে অ্যাকশন কনটেন্ট আগে হয়নি। অন্যান্য কনটেন্টের তুলনায় বিগ বাজেটের মাল্টি কাস্টিং কাজ এটি। মানুষ দেখে অন্য রকম একটা আমেজ পাবে। অপূর্ব ভাই খুবই এক্সাইটেড কাজটি করে। অনেকদিন পর এতো আর্টিস্ট নিয়ে কাজটি করেছি।”

প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় পরিচালক তপু চলচ্চিত্রে অভিষেক করেন শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়ে। এই সিনেমার মাধ্যমে দারুণভাবে ছন্দে ফিরেছিলেন শাকিব।

জানা গেছে, অপূর্বর ইউটিউব ফিল্মটির জন্য তপুর সাথে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। ফিল্মের গল্প ভাবনা ও প্রযোজনায় কাজ করেছেন আকবর হায়দার মুন্না।

জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ | ছবি: সংগৃহীত

উল্লেখ্য যে, প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘ডার্ক জাস্টিস’-এর মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর একসঙ্গে পর্দা ভাগ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ। এই দুই অভিনেতা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন সায়লা সাবি, রাশেদ মামুন অপু, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী, অনিন্দিতা মিমি, রওনক রিপন প্রমুখ।

রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং করে ফিল্মটির দৃশ্যধারণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এটি মুক্তি পাবে ইউটিউবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share