Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

দাফন জটিলতায় মর্গে আটকা মনি কিশোরের দেহ

মনি কিশোর । ছবি: গুগল

১৯ অক্টোবর নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিল্পীর দাফন নিয়ে সৃষ্ট কিছু জটিলতায় এখনও মর্গেই রয়েছে তার দেহ।

পেশাদার সংগীতজীবনের শুরুতে বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন মনি কিশোর। তাই ইসলামিক রীতি মেনেই তার দাফনের কথা জানিয়েছেন তার বড় ভাই । গণমাধ্যমকে আশোক কুমার বলেন, ‘মনি কিশোর বেঁচে থাকা অবস্থায় তার দাফনের বিষয়টি একমাত্র মেয়ে নিন্তি চৌধুরীকে জানিয়েছিলেন। আর সে আমাদের বলেছে, তার বাবাকে যেন দাফন করা হয়। এটা নাকি ওর বাবা ওকে বলে গিয়েছিল। মেয়েকে যেহেতু বলে গিয়েছে, তাই তার ইচ্ছামতো দাফনের কাজটাই করা হবে। এটা নিয়ে আমরা অন্য কোনো ধরনের সিদ্ধান্তে যাব না।’

মনি কিশোর । ছবি: গুগল

কিন্তু মনি কিশোরের ধর্মান্তরিত হবার বিষয়টি প্রমাণ না হওয়ায় সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। অপেক্ষা করতে হচ্ছে শিল্পীর মেয়ে নিন্তি চৌধুরীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার।

মনি কিশোরের মরদেহ উদ্ধার করা রামপুরা থানার উপপরিদর্শক খান আবদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আপাতত শিল্পীর মরদেহ মর্গে থাকবে। শিল্পীর মেয়ে দেশে ফিরলেই তার সিদ্ধান্তে যা হওয়ার হবে। অথবা দূতাবাসের মাধ্যমে কোনো চিঠি পাঠিয়ে যদি কাউকে দায়িত্ব দেন, তখনই আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তা ছাড়া তিনি যে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এ রকম প্রমাণাদি আমাদের সরবরাহ করতে পারলেও হয়। মনি কিশোর সাহেবের মেয়ে নিন্তি চৌধুরীর সঙ্গে আমাদের ওসি তদন্ত স্যারের কথা হয়েছে।’

উল্লেখ্য, মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share