Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

দাদির শাড়ি কেন তুলে রেখেছেন সাই পল্লবী ?

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী ক্যারিয়ারে ইতিমধ্যেই পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। রোমান্টিক-ড্রামা এবং ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। তবে এখনো একটি পুরস্কার অধরা। সেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সেই সম্মাননার জন্য দাদির দেওয়া শাড়িও খুব যত্ন করে রেখে দিয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ে আসার আগে সাইকে তার দাদি একটি শাড়ি উপহার দেন এবং তিনি চান তার নাতনি এটি বিয়েতে পরবে। তবে সাই মনে করেন, এই শাড়িটি এর থেকেও স্পেশাল একদিন গায়ে জড়াবেন তিনি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে এসব জানা যায়। বিয়ের দিনের থেকেও তার কাছে সেই স্পেশাল দিন কোনটি, তা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী সাই পল্লবী।

অভিনেত্রী সাই পল্লবী | ছবি: ফেসবুক

এ বিষয়ে সাই পল্লবী বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের দেশের জন্য যেমন অন্যতম সেরা সম্মান, ঠিক তেমনই এই শাড়িটি একই রকম সম্মানের। আমি ভাবতাম, যদি কখনো জাতীয় পুরস্কার পাই, তাহলে সেই সুযোগে ওই শাড়িটি পরব। তাই আমি অপেক্ষায় ছিলাম ২০২৪ সালে ‘গার্গী’ সিনেমার জন্য আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কারটি পাব। তবে সেবার যখন হয়নি। তাই সামনে কখনো এটি অর্জন করতে পারলে দাদির দেওয়া শাড়ি পরে পুরস্কারটি গ্রহণ করব।‘

পল্লবীকে সাক্ষাৎকারের একপর্যায়ে জিজ্ঞাসা করা হয় তিনি পুরস্কারকে বেশি গুরুত্ব দেন, নাকি ভক্তদের ভালোবাসাকে? জবাবে সাই পল্লবী জানান, তার কাছে সব সময় ভক্তদের ভালোবাসাই সবার ওপরে, কারণ সেটিই একজন অভিনয়শিল্পীর প্রকৃত সাফল্যের মাপকাঠি।

মালয়ালাম সিনেমা ‘প্রেমাম’ (২০১৫) দিয়ে প্রথম আলোচনায় আসেন সাই পল্লবী। এরপর ‘কালি’, ‘ফিদা’ ‘মারি ২’ , ‘আথিরান’, ‘শ্যাম সিংহ রায়’ , ‘গার্গি’সহ বহু সিনেমায় অভিনয় করে সাই পা ফেলেছেন তামিল, তেলুগু, মালয়ালামসহ অনেক ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল। এবার নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত সিনেমা ‘রামারণ’ এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী। যেখানে ইয়াশ, রাকুল প্রীত সিং, সানী দেওলসহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা মিলবে দক্ষিণী এই সুন্দরীর। কে জানে, এই সিনেমা দিয়েই হয়তো জাতীয় পুরস্কার হাতে তুলতে পারেন তিনি!  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share