Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দশমীতে দুর্ঘটনার শিকার কাজল!

কাজল । ছবি: গুগল

সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ঠাকুরকে বরণ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক মুহূর্তের সাক্ষী হলেন বলিউড অভিনেত্রী কাজল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, দশমীর দিন ঠাকুরকে বরণ শেষে সিঁড়ি থেকে নামতে গিয়েই পা পিছলে যায় কাজলের। হুমড়ি খেয়ে পড়তেই যাচ্ছিলেন তিনি। পাশ থেকে বোন তানিশা তাকে ধরে নেওয়ায় রক্ষা পেয়েছেন। কাজলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। সৌভাগ্যবসত সেদিন অভিনেত্রীর তেমন ক্ষতি না হলেও তার হাত থেকে মাটিতে পড়ে যায় ফোন।

দুর্ঘটনার মুহূর্তে কাজল । ছবি: গুগল

নিজের কাজ ও সংসার নিয়ে সর্বদা ব্যস্ত কাজল, দুর্গা পূজার কয়েকটা দিন হয়ে যান একদম ঘরের মেয়ে। মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে ধুমধাম দুর্গা পূজার আয়োজনে সরব সময় কাটায় কাজল।

উল্লেখ্য, উত্তর মুম্বাইয়ের দুর্গাপূজা ‘মুখার্জিদের পূজা’ হয়ে গেছে। প্রতিবছর অভিনেত্রী কাজলের বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন করে মুখার্জি পরিবার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

আতিফ আসলামের কনসার্ট পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এমাসেই ঢাকায় আসছেন কনসার্ট করতে। আগামী ১৩…
আতিফ আসলামের সাথে একই মঞ্চে নেমেসিস ও ফুয়াদ

ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব আবারও আলোচনায়

ইমরান খান ও মুনমুন সেনের বন্ধুত্ব সময়ের স্রোত অনেক সম্পর্ককেই ধূসর করে দেয়, কিন্তু কিছু পরিচয় থাকে স্মৃতির…
ইমরান খানের সাথে মুনমুন সেনের বন্ধুত্ব আবারও আলোচনায়

ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ-ইধিকা পাল জুটি ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনয় করবেন তার নতুন ছবি ‘রাক্ষস’–এ। ছবিটির নায়িকা কে…
ইধিকা পালের নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ
0
Share