Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

ড. ইউনূসের প্রশংসায় যা বললেন নীতা আম্বানি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও নীতা আম্বানি (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা আম্বানির একটি ভিডিও, যেখানে ড. ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।

ড. ইউনূসকে নোবেল পুরস্কার পাওয়ার ১০ বছর পূর্তির শুভেচ্ছা জানানো ভাইরাল সেই ভিডিওতে নীতা আম্বানিকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রফেসর ইউনূস, মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক।’

দীর্ঘ ৭ বছর আগের ১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নীতা আর বলেন, ‘এটা ভেবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি যে, গত রিও অলিম্পিকে আপনার সাথে দেখা হয়েছিল আমাদের। আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। এ পুরস্কার পাওয়ার ১০ বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনূসকে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নীতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share