Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

‘টিকিট’ নিয়ে আসছেন সিয়াম

‘টিকিট’ সিনেমার পোস্টার ও সিয়াম আহমেদ । ছবি: ফেসবুক

নতুন বছরে নতুন লুকে ওটিটি-তে ফিরছেন সিয়াম আহমেদ। ১৬ জানুয়ারি প্রকাশ্যে এসেছে নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’-য়ের ফার্স্ট লুক পোস্টার। সেখানে সিয়ামকে দেখা গেছে অচেনা রুপে।

সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট। নিজের চরিত্র নিয়ে সিয়াম জানান, “এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রের একটা বড় চ্যালেঞ্জ ছিল। সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। তার কিছু আন্ডারটোনড পারফরম্যান্স, কিছুটা কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সাথে আসলে তার লুক ও এপিয়ারেন্স অনেকটা রিলেটেড। সালেকের জন্য ওজন বাড়াতে হয়েছে।”

‘টিকিট’ মুক্তির দিন এখনও নির্ধারণ করা হয়নি। সিরিজটিতে সিয়াম ছাড়াও থাকছেন সাফা কবির, মনোজ প্রামাণিক, আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসাসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপনার সন্তানের সাথে দেখুন এই ৫টি শিশুতোষ চলচ্চিত্র

খেলাধুলা ও  ব্লকবাস্টারভিত্তিক সিনেমা এই জুন মাসে বিশ্বব্যাপী অনেক ব্যস্ততা কারণ চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপের…
৫টি শিশুতোষ চলচ্চিত্র

এবার ডিস্টোপিয়ান অ্যানি সিরিজ নিয়ে এলেন নাজিফা তুষি

নির্মাতা সাদের প্রত্যাবর্তন রইদ সিনেমা দিয়ে পুরো দেশের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছেন নাজিফা তুষি। এর আগে হাওয়া…
অ্যানি সিরিজ নাজিফা তুষি

পোস্টারে চমক, প্রথমবার একসঙ্গে অপূর্ব ও ইয়াশ রোহান

অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল…
পোস্টারে চমক, প্রথমবার একসঙ্গে অপূর্ব-ইয়াশ রোহান
0
Share