Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

 জীবনের তৃতীয় দশকে বিটিএস লিডার

কেপপ ব্যান্ড বিটিএসের লিড র‍্যাপার আরএম | ছবি: ইনস্টাগ্রাম

১২ সেপ্টেম্বর ২০২৪। আজ জীবনের ৩০তম বসন্তে পা রেখেছেন জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএসের লিড র‍্যাপার আর এম ওরফে কিম নামজুনের।

১৯৯৪ সালের আজকের দিনে দক্ষিণ কোরিয়ার দোংজাক-গু-তে জন্ম তার। বিটিএসের অন্যতম সদস্য তিনি। বিটিএস ভক্তদের ভাষ্য, বয় ব্যান্ডটির মধ্যে সবচেয়ে মেধাবী নামজুন। সেখানে একজন সাধারণ মানুষের আইকিউ থাকে ১০০ সেখানে আর এমের আইকিউ ১৪৮!

ছোট বেলা থেকেই হিপহপ কালচার নিয়ে আগ্রহী নামজুন মাত্র ১৩ বছর বয়সে যোগ দেন আন্ডারগ্রাউন্ড র‍্যাপার হিসেবে। ২০১৩ সালে ব্যাং সি-হিউকের হাত ধরে পা রাখেন কেপপের দুনিয়ায়। পরিচিতি পান কোরিয়ান বয় ব্যান্ড বিটিএসের লিডার হিসেবে।

শুধু তাই নয়, কিম নামজুন একাধারে একজন র‌্যাপার, সুরকার, লিরিসিস্ট। ইতোমধ্যে নিজের যোগ্যতা দিয়ে সারাবিশ্বের অসংখ্য ভক্তের মন জয় করে নিয়েছেন।

গ্রুপ ভিত্তিক র‍্যাপের পাশাপাশি আরএম ২০১৫ সালে নিজের প্রথম মিক্স অ্যালবাম ‘আর এম’ বের করেন। যেটি সেই বছরের সেরা ৫০ হিপহপ এলবাম এর মধ্যে ৪৮তম হয়েছিল। তার একক অ্যালবাম ‘মোনো’ এশিয়ার মধ্যে প্রথম এবং একমাত্র অ্যালবাম হিসেবে বিশ্বের ১১৮টি দেশের আইটিউনসে এ ১ম স্থান অর্জন করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share